আইএসপিএবি নির্বাচন স্থগিত

৪ জুলাই, ২০১৯ ১২:৩৮  
ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে স্থগিত করা হয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির আগামী মেয়াদের (২০১৯-২০ থেকে ২০২০-২১) নির্বাচন। বৃহস্পতিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রমতে, ক্যাটাগরি ভিত্তিক ভোটারের ক্ষেত্রে নির্বাচনী নিয়ম মানা হয়নি মর্মে বুধবার (৩ জুলাই) নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়েরের প্ররিপ্রেক্ষিতে এই তদন্তকালীন সময়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। [gallery columns="1" link="file" size="full" ids="8359"] জানাগেছে, ধানমন্ডির স্থানীয় একটি আইএসপি প্রতিষ্ঠানের সত্বাধিকারি মমিনুল ইসলাম নির্বাচন কমিশন, ডিটিও এবং বাণিজ্যমন্ত্রণালয়ের কাছে এই অভিযোগ দায়ের করে। অভিযোগে নির্বাচনীয় নিয়ম ভেঙ্গ সদস্য হওয়ার ১২০ দিনের আগে কাউকে কাউকে ভোটার করার অভিযোগ করা হয়। প্রাথমিক তদন্তে এবিসি ক্যাটাগরির ৪জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। ভোটার তালিকা সংশোধনের পর পুণরায় তফসিল ঘোষণা করে নির্বাচন করা হবে বলে জানিয়েছে কমিশন সূত্র।